আবার আসবো ফিরে Poem by Md. Ziaul Haque

আবার আসবো ফিরে

আবার আসবো ফিরে,
আগুন পাখির মত করে,
তোমার মনের বেলকনিতে,
তোমার কুম্ভকর্ণের মত ঘুমন্ত বিবেককে জাগাতে।

আবার আসবো ফিরে,
রণক্লান্ত সৈনিকের মত করে,
নব প্রাণ, নব যৌবনের উল্লাসে,
শুধু তোমার কাছে।

আসবো অন্ধকারে চকিত আলোর ঝলকানির মত তোমায় অবাক করতে,
তোমায় আলিঙ্গন করতে, তোমায় প্রাণভরে ভালোবাসতে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success