আমি হতে চাই Poem by Md. Ziaul Haque

আমি হতে চাই

আমি ঝড়ের আগের স্তব্ধতা হতে চাই,
এবং ঝড়ের পরের শান্তি,
আমি পাহাড় হয়ে ছুঁয়ে দিতে চাই উদ্ধত আকাশ,
ইচ্ছে হয় মেঘ হয়ে বৃষ্টি নামাই।

আমি তোমার চোখের স্বপ্ন হতে চাই,
তোমার ঐ গালের তিল হয়ে আজীবন,
তোমার স্পর্শে থাকার বাসনা আমার মনে,
মনে হয় পৃথিবীর সব ভালোবাসা তোমার চরণে বিলিয়ে দেই।

আমি অন্ধকারে জোনাকি হয়ে জ্বলতে চাই,
মন চায় তোমার ঐ রক্তজবা ঠোঁটে চুমু খেয়ে আনন্দে লুটাই।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success