ফুল কি জানে সে সুন্দর? Poem by Md. Ziaul Haque

ফুল কি জানে সে সুন্দর?

তুমি কি জানো তুমি কতটা সুন্দর?
জানে আমার এই পিয়াসী অন্তর,
ফুল কতটা সুন্দর সে জানেনা নিজে,
ফুলের মতই তুমি রও সদা আমার মাঝে।

ফুলের সৌন্দর্য নশ্বর অতি,
তোমার সৌন্দর্য সদা ছড়ায় জ্যোতি,
যেন সৃষ্টিকর্তা প্রাণভরে,
করেছেন আশীর্বাদ তোমারে।

তুমি চিরযৌবনের প্রতিমূর্তি,
আকাশের মতন নতুন সদা, সত্যি!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success