জনৈক বুদ্ধিজীবী এবং এক কৃষকের অদ্ভুত কথোপকথন! Poem by Md. Ziaul Haque

জনৈক বুদ্ধিজীবী এবং এক কৃষকের অদ্ভুত কথোপকথন!

বুদ্ধিজীবীঃ প্লীজ আপনি ক্ষেতে কীটনাশক দেবেন না,
কৃষকঃ না দিলে তো পোকায় সব খাইয়া ফালাইব, জানেন না?
বুদ্ধিজীবীঃ এটা অন্যায়, এটা করবেন না,
কৃষকঃ ‘অন্যায়’! কি কন এইগুলা! কিচ্ছু বুঝিনা!

বুদ্ধিজীবীঃ আপনি মানুষকে বিষ খাওয়াচ্ছেন,
কৃষকঃ হে, হে, হে, কি যে কইতাছেন?
বুদ্ধিজীবীঃ পোকাদেরও খাওয়ার আছে অধিকার, তারা বাঁচবে কি খেয়ে?
কৃষকঃ হেইডা আমি জানি না, আমার পরিবারের চিন্তা আগে।

বুদ্ধিজীবীঃ তোমার সন্তানরা কি একই বিষাক্ত সবজি খায় না?
কৃষকঃ না।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success