আসুন কাঙ্গালিনী সুফিয়াকে বাঁচাই Poem by Md. Ziaul Haque

আসুন কাঙ্গালিনী সুফিয়াকে বাঁচাই

“পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে”,
এ শব্দগুলো পরিণত হয়েছিল সুমধুর গানে,
যার কণ্ঠে, কাঙ্গালিনী সুফিয়া ওনার নাম,
দেশে এবং বিদেশে আছে যার অঢেল সুনাম।

কিন্তু এমন গুনী শিল্পী আজ হায়!
দারিদ্র্যের নিষ্ঠুর জালে পড়ে অসহায়,
কিছু অর্থ সাহায্য প্রাপ্তির জন্যে,
ঘুরছেন প্রতিদিন হয়ে হন্যে।

দিয়েছেন দেশকে অনেক তিনি,
দেশ কি তার দেবে না প্রতিদান কোনও দিনই?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success