এসো জ্যোৎস্নায় ভিজি Poem by Md. Ziaul Haque

এসো জ্যোৎস্নায় ভিজি

এসো আজ হাতে হাত রেখে,
দেখি ঐ অহংকারী চাঁদকে,
জ্যোৎস্নায় ভিজি ইচ্ছেমত,
হোক রাত গভীর যত।

কেউ কথা বলব না,
চার নয়নের পলক পড়বে না,
চোখ বলবে কথা চোখের সাথে,
এমন নিওন আলোর পূর্ণিমা রাতে।

প্রাকৃতিক কার্পেটে রইব বসে,
যদিও রাতকে শাসন করতে প্রভাত আসে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success