Poem by Abdul Wahab

কেন?

যখন ভালোবাসার পাত্রী পাবো না
হে প্রভু,
তখন হৃদয়ে ভালোবাসা নাই দিতে পারতে,
যখন তুমি জান
আমি ইচ্ছা পূরণ করতে পারবো না
তখন তুমি ইচ্ছা কেন দিলে?
আমি জানি
তোমার কোন কিছুই অজানা নয়,
তবু তুমি আমাকে দিলে ভার
যা আমি কোনদিন পারবনা বহন করতে ।.
যখন তুমি জানতে
আমার দ্বারা লেখা হবে না কোন উত্তম কবিতা
তবু কেন কবি হবার বাসনা দিলে?
শত চেষ্টা করেও
আমার পরীক্ষায় আমি বিফল হবই হব,
এও যদি তোমার জানাই ছিল
তাহলে আমাকে পরীক্ষায় নাই বসাতে পারতে।
এ সব যদি তোমার খেলা হয়
সব থেকে ভালো হতো
তোমার খেলা তুমি খেলতে
আমাকে দিয়ে তোমার খেলা নাই বা খেলাতে ।
যখন তুমি স্থির করেই নিয়ে ছিলে
এই খেলার রহস্য থেকে সবাই থাকবে অজ্ঞাত
তাহলে এই অজ্ঞতা থেকে
অসহায় বোধ কেন দিলে?

Saturday, April 18, 2015
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success