যদি এমন হত! Poem by Md. Ziaul Haque

যদি এমন হত!

যদি এমন হত,
পৃথিবীর মানুষ হত আক্রান্ত,
একটি নতুন ভাইরাসের দ্বারা,
যার কাজ হত মানুষকে আরও মানবিক করা।

যদি এমন হত,
এ ধরায় বসবাসরত,
সকল মানুষের মন হত মায়া-মমতায় পূর্ণ,
সাহায্যের হাত দিত বাড়িয়ে একে অন্যের জন্য।

যদি এমন হত, ভালোবাসা ঘৃণাকে করত গ্রাস,
ধীরে ধীরে যেমন ক্যান্সারের জীবাণু করে দেহের সর্বনাশ।

Tuesday, May 12, 2015
Topic(s) of this poem: hope
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success