পড়ে না চোখের পলক Poem by Md. Ziaul Haque

পড়ে না চোখের পলক

আমার চোখ পলক ফেলতেই যায় ভুলে,
তুমি স্বর্গের পথহারা পরীর মত সামনে এলে,
আমার মন আঠার মত লেগে থাকে প্রতি মুহূর্তে,
তোমার ভুবনমোহন সৌন্দর্যের সাথে।

এত সুন্দরও মানুষ হয়?
মনে এমন প্রশ্নের হয় উদয়,
গ্রীক দেবী আফ্রোদিতি দেখলে তোমায়,
নিশ্চিতভাবে আগুনের মত জ্বলত হিংসায়।

তুমি আমার হবে কবে হে সুন্দরী!
তোমায় ছাড়া জীবন কি আমি কল্পনা করতে পারি?

Tuesday, May 12, 2015
Topic(s) of this poem: beauty
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success