বোঝা Poem by Md. Ziaul Haque

বোঝা

এখন মনে হয় মাঝে মধ্যে,
ছিলে তুমি বোঝা হয়ে,
যেমন ছিল মৃত অ্যালবাট্রস,
ঐ বুড়ো নাবিকের কাঁধে।

আমি সাধু নই, ছিলাম না তা কভু,
ভুলের ঘেরাটোপে পিছলেছে পা আমারও,
একবার কিংবা দুইবার নয়, অনেকবার,
তোমার ভুলের কাছে সব নস্যি তবু।

ভালোবেসে যেন অপরাধ করেছি আমি,
আজও যখন তোমায় দেখি, অবাক হয়ে থামি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success