পার্থক্য কোথায়? Poem by SAKISABRE Saki

পার্থক্য কোথায়?

আদ জাতির বসতি ছিল আরব ভূখণ্ডেরই এহকাফ অঞ্চলে
ছিল আরব এবং তারা খুব লম্বা ও সুঠাম দেহের অধিকারী ছিল
খ্রিস্টের জন্মের ৭০০ বছর আগে এই জাতি আরব ভূখণ্ডে উন্নত শহর ও জনপদ গড়ে তুলেছিল
আদ জাতি তাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করেছিল
প্রেরিত রাসূলগণকে অমান্য করেছিল
তারা প্রত্যেকে ঔদ্ধত্য স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করতো
এ পৃথিবীতে তাদেরকে অভিশাপগ্রস্ত করা হয়েছিল
শেষ বিচারের দিনেও অভিশপ্ত হবে
“জেনে রাখ, আদ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল”
ধ্বংসই ছিল হুদের সম্প্রদায় আদের পরিণাম
হযরত হুদের শান্তি ও ন্যায়ের বাণী প্রত্যাখ্যান করে তার জাতি কার্যত: সমাজের ঔদ্ধত্য, উগ্র, মুনাফাখোর নেতাদের আনুগত্য করেছিল
ফলে আদ জাতি পৃথিবীতেও ঐশী শাস্তিতে নিস্পেষিত হয়েছে, পরকালেও তাদের জন্য নির্ধারিত হয়েছে চির শাস্তির আবাসন জাহান্নাম
সীমাহীন পাপ ও আল্লাহকে অস্বীকার করার জন্য আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে চিরকালের জন্য
সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর সময়কার আরবদেরকে আদ জাতির শক্তিমত্তা এবং তাদের ঔদ্ধত্যের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিয়েছ যে, সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধাচারণে লিপ্ত হলে আমাদেরকেও একই পরিণতি বরণ করতে হবে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success