তোমার সাথে একদিন কথা না বললে... Poem by Md. Ziaul Haque

তোমার সাথে একদিন কথা না বললে...

তোমার সাথে একদিন কথা না বললে,
মনে হয় যেন ধুঁয়ার মত বাষ্প হয়ে যায় চলে,
মন আমার সীমাহীন আকাশ পাণে,
দুনিয়ার সমস্ত হতাশার পাহাড় এসে হয় জড়ো সেই ক্ষণে।

তোমার সাথে একদিন কথা না বললে,
আমার অবস্থা হবে মুমূর্ষু রোগীর মত, যে চলে,
যাবার তরে দিন গুনে,
কষ্ট নিয়ে মনে।

তোমার সাথে একদিন কথা না বললে,
জীবন আমার হয় পাখীর মত বন্দী, অদৃশ্য চার দেয়ালে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success