হৃদয়ের সম্পর্ক Poem by Dipankar Sadhukhan

হৃদয়ের সম্পর্ক

তোমার সঙ্গে আমার পরিচয় বেশি দিনের নয়।
অল্পদিনেই সহজে তুমি আমার করেছ মন জয়।
কখনো তোমার সাথে আমার হয় নি সাক্ষাৎ।
তোমার কষ্টে আমার হৃদয় পায় যে বড়ই আঘাত।

বসন্তের গোলাপ তুমি আমার হৃদয়-বাগানে।
গ্রীষ্মের বৃষ্টি তুমি আমার এই তপ্ত জীবনে।
পূর্ণিমার চাঁদ তুমি আমার সুদীর্ঘ রজনীতে।
শীতের সূর্য হয়ে তুমি কিরণ দাও আমার ধরণীতে।

সময়ের স্রোতে একদিন সবকিছু হবে যে বিলীন।
তোমার আমার বন্ধুত্ব কোনদিন হবে না মলিন।
হয়তো বা কখনও আমাদের হবে না মিলন।
তবুও আমাদের হৃদয়ের সম্পর্ক র'বে চিরন্তন।

©দীপঙ্কর সাধুখাঁ
Kolkata, India.
25th May,2015

হৃদয়ের সম্পর্ক
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success