ঝড় Poem by Dipankar Sadhukhan

ঝড়

আকাশ আমার মেঘলা আজকে;
ঝড়ো হাওয়া বয়।
সূর্য আমার গেছে ঢেকে;
শঙ্কিত হৃদয়।

কালবৈশাখী আসছে সেজে
বিজলি আর হুঙ্কারের সাথে।
প্রকৃতি আমার যুদ্ধ সাজে
ধারালো অস্ত্র হাতে।

ছিঁড়বে না যে হৃদয়ের মালা
তার ভরসা নাই।
তোমার আমার প্রাণের খেলা
সাঙ্গ বুঝি হয়।

©দীপঙ্কর সাধুখাঁ
Kolkata, India.
27th May,2015.

ঝড়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success