এতদিন কাঁটার খোঁচার মত অনেক করেছো রক্তাক্ত,
আমার হৃদয়ের অনুভূতি যত,
তবুও ভালোবাসি বলে গেছি সয়ে সব,
বোবা পাথরের মত, জানে রব।
ভুলের বেড়াজাল থেকে হয়েছি মুক্ত অবশেষে,
হয়তো একেই সচেতনতা বলে ওরা হেসে,
“Better late than never” বলে একটা কথা আছে,
সেটাই অন্ধকারে বাতির মতন আমার কাছে।
ভালোবেসে কেউ ভুল করেনা কভু, আমিও করিনি,
হে নারী! আমার ভালোবাসার মূল্য তুমি বুঝনি!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem