।। সম্রাজ্ঞীর মুখ।। Poem by Rahman Henry

।। সম্রাজ্ঞীর মুখ।।

Rating: 3.8

স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে ঠিকরে বেরনো
আলো যেন, স্নিগ্ধ ও উজ্জ্বল; দেখো
তার মুখমণ্ডল__ প্রশান্তি নয়, বরং ভয়ের
মিহিসুতা জ্বলছে আলোক রশ্মির মতো

সে এখন সহযোদ্ধা পরিবেষ্টিত হতে চায়
এমন নয়; কিংবা এমনও নয় যে, একা
হতে চাইছে। তার উপলব্ধির শরীরে
সিরিঞ্জ গেঁথে গেছে, প্রবিষ্ঠ হচ্ছে
ফোঁটা ফোঁটা সন্দেহ। তার অস্বস্ত্বি
আর ফুরাবে না, ভয় জেঁকে বসবে আরও,
সন্দেহ তার সমুদয় অহমিকার বুকে
খঞ্জর চালাবে অবিরত। দেখো,
তার মুখচ্ছবি ভবিষ্যতের বার্তা ছড়াচ্ছে...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success