প্রার্থনা2 Poem by Abdul Wahab

প্রার্থনা2

উদয়ের পর থেকে
বৃক্ষতৃণরাশিকে সূর্য যে এতো আলো দিল
আর পাহাড় থেকে নেমে এলো এতো জল
তার কিছু উল্লেখ না করেই
আবার বসে পড়লে গোধূলিতে
আর চাইতে লাগলে
সাগর উচ্ছতায় ক্ষুধা আর পাহাড় গভীরতায় তৃষ্ণা নিয়ে
কিন্তু কি কোন দিন ভেবে দেখেছ,
রেখেছ কি খেয়াল?
ভুল ক্রমে তোমার দোয়া যদি ফলে পরিণত হয়ে যায় আর
তোমার বিস্তৃতি যদি হয়ে যায় আকাশের মতো
তাহলে কি হবে তোমার হাল?
তাই আমি বলছিলাম
অসীম মমতার কাছে ওভাবে চেওনা
ধরনটিও একটু পাল্টে দিও
এমন করে চাইছো যেন দিয়ে রেখেছিলে
সে এখন দিচ্ছে না তাই কাকুতি মিনতি করছো
তবে হ্যাঁ,
যদি চাইতেই হয়, চাওনা
সবাই সুখে থাকুক ঠিক আমার মতন
আনন্দে ভরে উঠুক এ ভুবন
ভোরের শিশিরের মতো নেমে আসুক
সকলের জন্য শান্তি আর সুখ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success