সকালের শিশির, ঘাসে নিবিড়,
পাপিয়া প্রাণের পুত্রী;
সরকার বংশে সবার উপরে,
রাজকন্যা—বর বিধাত্রীর!
কোমল কমল অমল আঁখি,
মায়া-মমতার মুখশ্রী;
আঁধারে জ্যোতি, পূর্ণ প্রীতি
পূর্ণিমা রাতের শশী!
পাপিয়ার সুর বড় সুমধুর,
লহরী বারোমাস;
পাখিরা লজ্জায় মুখটি লুকায়
মানবীর সুরে সুবাস!
রূপসার জলে জাহাজ চলে
তীরে বীথিকা বৈভব;
তাদের সাথে মিতালী পেতে
কেটেছে রূপালি শৈশব!
শিক্ষক গুণী, মা-মনি অভিমানী,
বিতরে আপন জ্ঞান;
হোক জেনিথ-যার নাই বিনিথ,
হোক বংশের মহীয়ান!
খুলনা শাঁই তাদের ঠাঁই
শিকড় গোপালপুর;
তার পিতামহ বিশাল মহীরুহ
বিশ্বযুদ্ধের রণশূর!
পিতার পাণ্ডিত্য, বংশে আদিত্য,
সোনালি পুত্র বিরল;
জলিল সরকার-মেধার আধার,
শিক্ষক হতেন বিহ্বল!
সাজু সাথী স্বপ্ন-সারথি
সংসার রণ-রণাঙ্গনে;
কুল ধ্বজাধার সফল ব্যান্কার
মহীয়ান আপন অঙ্গনে!
দেহাতি কবি আঁকে ছবি,
স্বপ্ন তাহার সসীম;
মায়ের পরে মা এসেছে ফিরে-
উড়ুক আকাশে অসীম!
এ কে সরকার শাওন
২৩ সেপ্টেম্বর ২০২৬
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem