ভাবছি তোমাকে লুকিয়ে রাখবো (Anamika) Poem by Arun Maji

ভাবছি তোমাকে লুকিয়ে রাখবো (Anamika)

Rating: 5.0

ভাবছি তোমাকে লুকিয়ে রাখবো
খাটের নীচে।

নাহঃ খাটের নীচটা
তত বেশি সুরক্ষিত নয়।
কাঁথা বা তোষকের ভাঁজ বরং
অনেক গুন ভালো।

নাহঃ সেও বেশি সুরক্ষিত নয়।
তোমাকে বরং সিন্দুকে রাখি।
কিন্তু চোর ডাকাত?
হারামজাদা চোর ডাকাত যদি তালা ভাঙে?

তার চেয়ে বরং
বুকের পাঁজর চিরে
লুকিয়ে রাখি তোমায়।

হাসছো তুমি?
এতে হাসির কি আছে?
নচ্ছারগুলো তোমায় ড্যাবড্যাব করে দেখবে
আর আমি হাঁ করে তা দেখবো?

© অরুণ মাজী

ভাবছি তোমাকে লুকিয়ে রাখবো (Anamika)
Friday, October 2, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success