যাত্রা Poem by Mohammad Ashek Shaahid

যাত্রা

আমায় তোমরা বলো, 'ভাবনা কিসের এতো?
হাসো, খেলো ইচ্ছে যতো
জীবনটা যে বকুল ফুলের মতো!
শিশির মেখে পড়বে ঝরে
কুড়াবে তোমায় দুহাত ভরে
সাক্ষী হবে পূজো আর প্রেমে
জনম তোমার সার্থক হল দ্যাখো!
আমি ভাবি -তোমাদের কেবল
ঐটুকুতেই চোখ;
পূজার জলে ভাসিয়ে আমার সুখ
শিশির মেখে বিদায় দিলে খুউব,
বিসর্জিতার ছিঁড়লো কতো বাঁধন!
কতো স্বপ্ন গেলো ভেঙেচুরে!
এইটুকু খবর কী আর রাখো?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success