আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -তেরো Poem by Malay Roy Choudhury

আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -তেরো

তেরো
উৎসর্গ: নূর জীহান উর্ফআল্লাহ রাকি ওসাই; মালিকা-ই-তারান্নুম
সত্যিই রে কেনো যে মনটা ছোঁয়! হট মামনী, পিরিয়ড কবি, কবি দাদার আবার স্বরূপে আবির্ভাব!ধর্ষণ সাহিত্যিক, সূর্যের আলোর ছিটেয় মনোরম দেখাচ্ছে মেকাপ আর্টিস্ট, অভিযোগ করলে আমায় যথাযথ প্রমান দিতে হবে আমার কোথায় অসুবিধে। ফ্রাস্টেটেড ফড়িং, ভালোবাসা নিও ডিপ্রেসড চামচিকি, কোন নেতাদের খারাপ লাগে মাপ করবেন মেরুদন্ডহীন স্বভাবকবি, সিঙ্গুর নন্দীগ্রামের গনহত্যার প্রতিবাদে নিশ্চুপ থাকেন। কখন যে কার গনতান্ত্রিক রুচিশীল কাকিমা, সঠিক মূল্যায়ন দিন নারীর স্পর্শকাতর অঙ্গ নিয়ে কবিতা লিখেছেন। রাগ করব না কথা দিলাম ডাইল পাক করো রে, কাঁচামরিচ দিয়া, গুরুর কাছে লওগা মন্ত্র নির্জনে বসিয়া; কী ভয়ঙ্কর! জিলাপির প্যাঁচ আরও ভূত চাই! কাঠিবাজ টিকটিকি, একে ভালোবাসবো, হ্যাট বয়ে গেছে তাই মাঝে মাঝে রাগ হয় পৃথিবীর বুকে সবাই সিঙ্গেল্৷ পরকীয়া প্রেম তাই ই হয়। আগে এসেছিলে একবার প্রেম=পিটুইটারির গেম, চোদনশিল্প।এইজন্য চাই স্ফুর্তি, চাই রঙধনু রংমহল খালি কার্টেসিটা দিলেই হইতো পুরাই সেলেব হইয়া যাইতাম লোল! তার চেয়েও বেশি হয় লজ্জা লাথখোর মাছি, প্লে বয়, মাংস সংকোচনের ফলে সৃষ্ট ট্রান্স, এমন কী, কী বলব, নিদারুন কাব্য বটে ভাষা খুঁজে পাচ্ছি না তোরঙ্গটা শশুরবাড়িতে ফেলে এসেছি এই নাকি রাস্তার রঙ? মাজাকি? আমাকে নিয়ে যাও ওই রাস্তায়! শাক মানে কি? ‘গিভ মি মোর' কিংবা ‘লিভ লাইফ কিং সাইজ'। মাইনের পুরোটা নয় অনেকে বাড়তি টাকা পার্টির চাঁদা দিতে হয়েছে পাতা। কি পাতা? লাউপাতা, কচুপাতা ইত্যাদি ইত্যাদি! চট্টগ্রামের চাক্তাইর বিখ্যাত শুঁটকি পাট্টির একজন সনামধন্য মহিলা টিপতে চাইলে বাধা দেন না ।অনেকক্ষণ তাকিয়ে রইলাম, কি অসাধারণ সুন্দর দিদি আপনাকে দেখতে অথচ পঞ্চাশ পেরোলেন ট্র্যাশপাঠালে এমন অবস্থা তো হবেই তোমরা মানো আর নাই মানো দেশটা কিন্তু আগাইছে স্বরাষ্ট্র মন্ত্রীর স্ত্রী কুচুটেময়ীর খুব প্রিয় ছিল এই পারিজাত ফুল, সাজবার সময় তিনি রোজ একশোপারিজাতমঞ্জরী নাকে গুঁজতেন।কিন্তু এটাই কি যথেষ্ট? উঁহু! মনে তো হয়, নাবড্ড কষ্ট হয়মানুষ কতটা পাল্টাতে পারে নিজেকে দেখলে অবাক লাগে।হা হা হা হা হা হা হা হা (একটি আট মাত্রার হাসি) , ভালো লাগলো দি, তোমাকেও খুব মিষ্টি সোনপাপড়ি লাগছে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success