আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -চোদ্দো Poem by Malay Roy Choudhury

আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -চোদ্দো

চোদ্দো
উৎসর্গ: জলদস্যুদের রাজপুত্র ক্যাপ্টেন স্যামুয়েল বেল্লামিওরফেব্ল্যাকস্যাম
জেহাদের উদরে তোমার ক্ষুধা উত্তরপ্রদেশে যাকে বলে সেনাহা, সব মনখারাপের কান্না আসেনা, কিছু কিছু মনখারাপে বোবা হয়ে যেতে ইচ্ছে করে বিহারে তাকেই বলে অরিপন, ওড়িশায় ঝঙ্গতী, হা হা হা। হাসলাম, তবুও ভীষণ সত্যি মধ্যভারতে মণ্ডন, ভোলায় ট্রলারে নারীকে গণধর্ষণ হিমাচল আর হরিয়ানায় লিখনুয়া, তখন আপনাকে দারুণ লাগতো, আকর্ষণ করতে চুল চোখের কম্বিনেশনে গুজরাটে সাখিয়া, নিপুণ বুনে চলা।তবে কলিজায় লাগলো অশ্রু ও ঝরলো - লাল সেলাম কমরেড, তারপর জড়িয়ে ধরে চুমু খাই অনেকক্ষণ ধরে, সঙ্গে ঘনাদা। পরেরটা! করুণ এই আপনার চুলটা ঘেঁটে নাকে নাক ঘষি অসামান্য পান করুন এবার নাকের ময়লা ঢ্যাঁড়শ খেয়ে খেয়ে ঢ্যাঁড়শ হও অন্ধ্রের মুঙ্গলি, আমরা কান্না আগুনে স্নাত তামিলনাড়ু এবং কেরলে কোলম, আহা রে হত দরিদ্র উনি, আর তোমরা ওনাকে দয়া করো প্লিচ প্লিচ, মহারাষ্ট্রে বলে রঙ্গোলি, আমি কবার পামু না, তাইকেউ কয়া দিতেন কয়েকটা দোষ... বাংলা বলে আলপনা প্রেম, সেক্স, স্তন, শিশ্ন, যোনি, উষ্ণতা, চুল্লুঠেক, খুব ভালো লাগলো দিভাই... আদর নিও মার্ক্স মাথা গরম করিসনা, একরকম বিদ্রপাত্মক ভেংচির মাধ্যমে ব্যাপারটি উপস্থাপন করেছেন বলেই, এই দাবির বিস্ময়কর ঋতুকাল, ঘৃনা, ভালোবাসা পাবেন দলে দলে যোগ দিন দালালি বা তেলবাজি করা, ক্ষমতানশীন কবিদের চাটুকারিতা, চাষের কবি, চটকলের কবি, সোনাগাছির কবি পেশায় কসাই অসাধারণ! ভালোবাসা এদের উপর গজব নাজেল হইবেই হইবে শুধু লেখা? মঞ্চে দাপাদাপি। সেল্ফি....তবে এখন যাঁরা এমন কম্ম করছেন, তাঁরা কেউ নবীন যুবক নন; ওই চলছে, যেমন দেশ তেমন সন্দেশ রুহের হায় বলে একটা কথা আছে এক সময় না এক সময় লাগবেই কি থাপ্পড় পাকা মাথা লেংটু । খুব খুব মনের কথা বলেছ গো ওনারেদেশে দাওয়াত দেন স্যানিটারি ন্যাপকিন ফ্রি যোনি দর্শনে সারাজীবনের সৌভাগ্য থ্যাংক ইউআমার প্রথম প্রেমের কথা মনে পড়ে গেলো স্যার, কিলাইয়া হোতাইলে যেই কথা, হোতাইয়া কিলাইলে একই কথা শোভাযাত্রায় হিজড়েরা নাচে মৈথুন অথবা হাংরি চেতনায় মাথা ভরা জ্ঞান দিয়ে কী হবে যখন জগৎ চুম্বকের নিয়মে চলবে! যাক! আমি শূন্য কাঠমোল্লা কারা? খাবে পোস্ত, হাগবে টোস্ট, অখাদ্য।বাল চলতেছে, চোখে দেখো না? অবশ্য দেখবা ক্যাম্নে তুমি তো অন্ধ!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success