আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -সতেরো Poem by Malay Roy Choudhury

আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -সতেরো

সতেরো
উৎসর্গ: মুহাম্মদ বিন মুহাম্মদ তুগলকশাহজাদা ফখর মালিক জুনা খান
এক জড়গ্রস্ত বুড়োর দামী মদের গেলাসে চুমুক সত্যিই নগ্ন জাতপাত পেছন থেকে অস্ট্রিক, সামনে থেকে দ্রাবিড়কারো কারো বুকের মাপ ভোট-চিনীয় কারো আবার মিশ্র নীরবতার যুক্তি যা গভীর তথ্য বহন করেদর্শনশাস্ত্রের জননীকে এক কেজি খাসি ভেন্টিলেশনে রাখার খরচ দিতে হল রে সার্থকতম উপহার ভালোবাসা জানাই বিভিন্ন বিভঙ্গে ও হ্রস্ববাসে ওরে চলে যাই মহাকালের ডাকে "দড়ি-কলসী" সঙ্গেই রাখবি হ্যাঁ একদম গো তুই কী একটা বলতো? কেবলইসাবধানবাণী...সমাধানের কিছু উপায় আছে? নাকি..কী কী কী সত্যি এবার বুঝলাম গুড শট দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন ব্যাস কেল্লাফতে চুটিয়ে প্রেম করছি সখী লো রাগ ভাঙ্গানোর মতো কেউ নেই...তাই দেখানোর মতো ও কিছু নেই....ভেতরে ভীষণ নাড়া দেয় আমারে নায়ে নিবা মাঝি কু এবং ক্যু শাসন কী উল্লাস তুমিও নিজের গা চুলকে ঘা এর দলে? দমবন্ধ জয় বাংলা দমবন্ধ আমি তোমায় রাতে বস, আপনের হাত তো দেখি নরমাল প্রতি মূহুর্তে বুঝে চলতে হয় লিখসেন...যদি লেইখা থাকেন একটু মিলিয়ে নেবেন প্লীজ চাল আর কাঁকরএকে অপরের সমান প্রমাণ হয়ে গেছে বদের হাড্ডি এইটুকুই খুবই মুশকিল এত হাই পাঠাচ্ছেন হেল্লো পাঠাচ্ছেনদেখতেই টনটনিয়ে উঠলো খুনি ডাইনি গাঁড়াপোতার ফুটেজমূলক কমরেড অষ্টপ্রহর দাঁতের আলো দেখানো পার্টি নেশায় এই বাঁশ দেবার ফিকিরটা কার বাপু এক হাততোলা সাংসদ কিভাবে পুত্রবধূকে কব্জা করে রাখতে হয় আমি এখনো আশাবাদীতৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে লাগুক লাগুক দেখে যাই তুগলক ভাইয়া একদম চেচা‌ছোলাজিগাইল উত্তরে কইলামঅবধারণ অনুসরনে অভিব্যক্ত হউ হউ হতভম্ব লাগে কনকচাঁপার মত গায়ের রঙ ফুলটা জীবনে দেখেন নাই ক্যান ইনশাআল্লাহ আবার আসছি লাইভে আমার কি হবে..... তুমি কি এখোনো এনগেজ তুগলক? ল্যাটামাছ পোড়া কালীকে উৎসর্গ করে ডাকাতি করতে বেরোতুম,মনে আছে? সাইড হউন। কালবৈশাখী আইতাছে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success