আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -উনিশ Poem by Malay Roy Choudhury

আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -উনিশ

উনিশ
উৎসর্গ: অ্যাজটেক দেবতা হুইটজিলোপচিটলি (উচ্চারণ হুইট-জি-লো-পোচ-লি)বা 'দক্ষিণের দুর্গাটুনটুনি'
ঘোড়াড্ডিম মানুষের প্রকৃতিগত অসুখ।ঋতুরক্তে মাখামাখি? আহা! নিজের নিজেরটা টাচ করিয়ে বেরিয়ে যান, পেছনের দিকে তাকাবেন না; নিজের নিজেরটা টাচ করলুম নিজস্ব উভয়ের জন্যই অনিরাপদ কিন্তু কেউ না কেউ তো জোর করে ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে চুমু খাক, একটু জেদ করুক, ঘ্যানঘ্যান করুক এটিই ডিপি হয় না কেনে? এবার মরলে জোৎস্না হব ভুঁইফোড় আমি'র অবাকপনা অশৌচ-এর সময় মনের ভাবনা নিংড়ে অপ্রত্যাশিত চুম্বন চরৈবেতি হ্যাচ আই মিন প্যাচ নাই এমন মানুষ হাতে গোনা দুই একজন, মুখে মিষ্টিটেনশনের চোটে পেটের ভাত চাল হয়ে যায় অন্তর্বাস বিষণ্ণতা আদ্যিকালের তেঁতুলগাছ। ছাগলের মত চেতনা একই সঙ্গে রহস্য, যৌনতা, রাজকীয়তা, ইতিহাস, ধর্মীয় আবেগ অন্তঅনুপ্রাস আছেআমি কোনও কালে সমৃদ্ধ আঁতেল ছিলাম না - " অ্যাঁ? ? ? ক্কীঈঈঈ "? ? ? ? আমরা আমাদের পিতৃপুরুষের উত্তরাধিকার নিয়ে জন্মাই, রেগোনা প্লিজ, নতুন বৌ..... শাঁখা সিঁদুর নেই....গহীনে ডুব দেয়ার আগেই আমার শ্যাম বরন অপরুপ বন্ধু, তোর শাড়ী খোলা রুপ আমিও খুব ভালবাসি! থ্যাংকস দাদা আমারমেমরি কম অপরূপ শব্দঝংকারে বিমোহিত হই ঐতিহাসিক বস্তুবাদ থেকে তৈরি কবিতায় সাধু সাধু! আলহামদুলিল্লাহ। আমি খুশি। কিন্তু দেখিনা, আমি দেখি, পেট চেপে রাখি, কি হবে বলে বলে বলে রোজ রোজ রোজসুখ ভোগ করার কায়দা জানতেই আমার হাঁটুরা কব্বে থেকে আই-সি-ইউতে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success