আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -পঁচিশ Poem by Malay Roy Choudhury

আভাঁ গার্দ (Avant Garde)কবিতা -পঁচিশ

পঁচিশ
উৎসর্গ: জোয়ান্না নোবিলিস সোম্ব্রে ওরফে বেগম সুমরু ওরফে ফারজানা জেব আন-নিসা

উরিশ্লা কী দিলি পা ছুড়াছুড়ি করতেই পেছনে বোতাম/হুকওয়ালা ব্লাউজের স্মৃতিবিজড়িত ফাইল বগলে অফিসে গোটা মুখ জুড়ে ভাঙাচোরা সম্পর্কের বেদনার গন্ধ সাবাশ দাদা অরন্ধনের নিভন্ত আঁচে দুর্ভাগ্যজনক আচরনের ধারাবাহিকতা লক্ষ্মীপ্যাঁচা, পক্ষীছানা কেডা ইনি এ প্রশ্ন সবার কেউ চিল্লায়ে কী তাহা বলে? মায়ের বয়সী পুরুষ খুঁজে বেড়াই বিবিজানের..হৃৎপিণ্ডে বৃক্ষবীজশাক্ত ধর্মে দীক্ষিত এই লিপস্টিক - উফ্! বৃথা।বাহ্ কি মজা গো চামশুটকি তিলাখচ্চর তো বারংবার স্মরণযোগ্য ধন্যবাদ ন্যাকা ন্যাকা প্রশ্নে এভাবে হয়না খুউউউব ভালোউলঙ্গ করে দেবে! না না ধুর, বোকা কেউ অতলে ডুব দেয়না তারপর! ! ! তোমার দ্বারা হবেনা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success