আভাঁ গার্দ (Avant Garde)কবিতা:
মলয় রায়চৌধুরী
এক
উৎসর্গ: সালভাদোর দোমিঙ্গো ফেলিপি জেসিন্তো দালি ই দোমেনেখ,
১ম মার্কুইস দ্য দালি দ্য পুবোল
মাধবীলতা? নিজেকে ভালোবাসতে হলে চোখ বন্ধ করে কানের খোল
বের করার মতন আনন্দ আর নেই; না নেই, সত্যি নেই গো। কেবল
তালা নয়, ছাতা, টর্চ, লাইটার, হ্যারিকেন, পেট্রোম্যাক্সসারাই করতেন।
থিম কী হচ্ছে গো দিদি? তাই এত নাম ডাক-ওরে বাপরে বাপ!সমস্ত
দিক দেখছেন....যে রাঁধে সে চুলও বাঁধে। যেসব নারীরা পার্টি করে,
প্রেমিকা হিসাবে তারা ভাল হয় পুরো জীবন, যৌবন থিয়েটারকে দিয়ে
দেন। না দিদি তুমি একটু ভুল বল্লে; প্রেমিকার বুকে মিল্ক পাউডার মাখাবে, বুঝলে? ইঁদুর মামা আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা দাও। আলতা নুপূর রাঙা পা দেখিলেমনে মনে গান গাই আমি, চরণ চাটিতে দিও গো আমারে... দু'চারটে ভাবনা বৈ তো নয়।চাঁদমামা টিপ দেয়, এবং ইঁদুর মামা দাঁত দেয়লটারী কইরা ছাইড়া দ্যান; দু'একজন বাচাল না থাকলে আসর তেমন জমে না। তোরে সামনে পেলে তোর নুনু কাটা আছে কিনা আমি তাহা জনসম্মুখে চেক করব, শালা মালুর বাচ্ছা নাস্তিক; মালটা থাকে কোথায়?নিজস্বতা বেঁচে থাকুক। উঃ দারুণ, কি একটা অসাধারণ ব্যাপার…প্রবল ক্যালানি খেয়ে ছত্রভঙ্গ একশো বছরের বৃদ্ধের মতোই ধুঁকছে সে।দরং জিলার ঢেকিয়াজুলী থানার বরছলা মৌজার আলিশিঙা গাঁও । মিথ্যে করেও "হ্যাঁ " বলো…শাক দিয়েও মাছ ঢাকে। বলেন তো শাক কোনটা মাছ কী কী? আমি প্রেমের গানগেয়ে ফিরে যাচ্ছি; খুব চাপাভায়োলেন্স; গরীবমানুষরা ভালো উকিল পাবে কি করে?যৌথ আয়ু জুড়ে যাক জীবনে। কলকাতায় হোটেলে বিউটিপার্লার নেই, আরেব্বাহ্! আনন্দের খবর। আপনার টাকে নতুন টিকি ।তিনি তাঁর স্বামীর নামেআকাদেমিতেবাৎসরিক খানাপিনার ব্যবস্থা করেছেন। ছিঃ, এরা থিয়েটার করে! এদের জন্য একদলা মধু ছাড়া কিছু নেই! কিহানতে করানি৷তোমাকে ল্যাদনার মাঠে, পাঁচ বিঘায় ছেড়ে এলে আলপথ চিনেশহর ফিরতে পারবে না কোনদিন... খান বাড়ির মাইয়া, কইয়া রাখলাম; সুদেষ্ণা'র লগে ব-ফলাহান না লাগাদেসি অহানৌ ভাগ্য আহান৷ম্যালা সুন্দর । উনি যেলুটেরা পুঁজিপতি এটাবুঝলাম অক্ষতযোনি সস্তায় আলকাতরা খায়! ওই মহিলা আর কোপ দেয়া খুনীদের মধ্যে পার্থক্য যৌনতার। সম্পর্ক টিকে গেলে ভালো নয়তো যে পরিস্থিতির জন্য লদকালদকি; মুহূর্তের মধ্যে পাঁচ তরতাজা যুবকের নিথরদেহ মাটিতে লুটিয়ে পড়ে। এক মাঝবয়সী মাসীমাচাইনি আমার কোনও রকম স্মৃতি তোমারপাশ থেকে উঁকি মারুক! হুমমমম । আম্মা ফাইড্ডাফাডি লাগতিসো; মাঝেমাঝেই পাক্ষিক ঝোলাথেকে কুমিরছানা বের করে দেয়া হয়, তাতে ক্ষেত্রফলেরহেরফের হয় । প্রবল ক্যালানি খেয়ে ছত্রভঙ্গ, না বসতেই জানিয়ে দিয়েছেনএকছেলে ও এক মেয়ে । দুটি কিস্তিতে দিলে ভাল হোতো,দারুন লাগলো দিদিআর আমি শালা খুচরো দিয়ে দিতে পারলে বাঁচি। সেটা মনের ভেতর সন্দেহের এমন রস ঢুকিয়ে দেয় যে ফিরে এলেআগের মতো ধুতুরোর আঠা থাকে না; শালা ছ'সাতটা বিয়ে, ইনি না কী গুরু? এর পাছায় তিন লাথি মারলে অনেক পুণ্যি হবে! 'সাহিত্য' হয়ে
উঠতে হবে, তার কোনও ধরাবাঁধা নিয়ম নেই। মধ্যমেধার
মাঝারিয়ানারপঙ্ককুণ্ডেলঘু আচরণ নিজগুণে ক্ষমা করবেন,
আছি, নছি, সর্বমঙ্গলা, দিব্য প্রতিভাতে! ! নো পার্কিং জোনেইন্দ্ররাজ্য
মেয়েদের পিরিয়ড হওয়ার মত নিজস্ব বিষয় এটা? খোলাবুকে
টুপটাপ চুমু পড়তে থাকে আলুলায়িতা জীবনের! কাঁকডা়য় কামডে়
দিতে পারে! ভোলে-ও-.ভোলে......! ! প্রেম করার সময়ে বীর্যে লেড,
কপার-অক্সাইড আর লিথিয়াম এর মতো নিষিদ্ধ কেমিক্যাল
চেক করে নেবেন; এটা মিথ্যা সেটা কোন আজরাইলকইসে? লাটাগুড়ি
জংগলের মাঝ হঠাৎ তীব্র আওয়াজে ট্রেন দড়িয়ে গেলো। লাইনের উপর
তিনটি হাতি।চালকের তৎপরতায় হাতি ওনারপুরুষাঙ্গ ঠুসে মেঝেতে
চিৎ করে ফেলেআমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে সম্মোহন -
সমস্তটা শেখাতে চেয়েছে, তারা রেপিস্ট রেপিস্টই হয়। কিতা অইল শরীলে! লিটল রেড রাইডিং হুড।আগ্নেয়গিরিটিও চেনা আমার, ওর লাভায় হাত রেপিস্ট বা ধর্ষক বাবা নয়, ছেলে নয়, বন্ধু নয়, স্বামী নয়..সে ধর্ষক…বিকৃতকাম রঙিন-দাড়ি সেলিব্রিটির কদর্য রূপ…আপনার হয়ে গেলে জানাবেন...উফ থামো না।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem