ওলো সখি তোরে না দেখলে
ধিকধিক করে মনটা আমার জ্বলে।।
প্রেমের বুঝি এমনই আচার
তুই ছাড়া সব লাগে বেকার
নির্জনে চুপচাপ একাকী
আশায় আশায় বসে থাকি
অভিমান ভুলে আয়-না চলে।।
তোর বিরহে তোর কারণে
স্পন্দন নাই আমার পরাণে
সুর নাই পাখিদের গানে গানে
ছন্দ নাই ভ্রমরের গুঞ্জনে
প্রজাপতিও ওড়ে না ডানা মেলে।।
কেটে যায় সময় শুধু অপেক্ষায়
গাছ-পাতা সব বসে বসে ঝিমায়
বিবর্ণ ফুলেরা ছড়ায় না সুবাস
কুয়াশায় ঢাকা থাকে ঐ আকাশ
চাঁদটা হারায় তারই আড়ালে।।
-মশিউর রহমান (মশু)
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem