প্রাণনাথ (Bangla Poem) Poem by Mashiur Rahman

প্রাণনাথ (Bangla Poem)

কোন সুদরে বসে আছো আনমনে
পিউ-পাপিয়া আর ভ্রমরের গুঞ্জনে
উদ্যানের ফুলে ফুলে
রিমঝিম বৃষ্টির শিহরিত কল্লোল তুলে
এসো তুমি পূবালী বাতাসে
আমার অন্তর-লোক দেশে।
আমি এক কেকী-অনামিকা
ভাবি বসে একা একা
কুহকী প্রসাদে বিজন প্রহরে
স্বপ্নগুলি ঝরে ঝরে পড়ে
প্রাণনাথ আসবে কখন
অপেক্ষায় অবসন্ন ভুবন
আমি যুগে যুগে
নিভৃত অভিসারে রাগে-অনুরাগে
বাজাই কালিক সুর মূর্ছনা
অঙ্গে জড়িয়ে মহুয়া ব্যঞ্জনা।

- - - - - - - - - - ­­- - - - - - -
মশিউর রহমান
কাব্য গ্রন্থ 'শতরূপা'

POET'S NOTES ABOUT THE POEM
Sunny Smell
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Mashiur Rahman

Mashiur Rahman

Naogaon, Bangladesh
Close
Error Success