তুমি চাইলে,
রাঙিয়ে উঠবে পৃথিবী ফুলে ফুলে।
সেই ফুল দিয়ে গাঁথব মালা-
পরাব তোমার গলে।।
তুমি চাইলে,
চাঁদ উঠবে আঁধার ঐ আকাশে।
সেই চাঁদের রূপোলী জোছনা-
মাখব পাশাপাশি বসে।।
তুমি চাইলে,
ফুলেরা গন্ধ ছড়াবে বাতাসের গায়ে।
সেই গন্ধে মাতাল হয়ে আমি-
তোমায় দিব ছুঁয়ে।।
তুমি চাইলে,
চারদিক উঠবে ভালবাসায় ভরে।
ভালবাসার শিহরণে জোছনা-
হারাবে বুকের ভিতরে।।
-মশিউর রহমান
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem