শিশু বলে, “টমেটো, ও টমেটো,
তুমি লাল কেন এত? ”
টমেটো বলে, “পাকলে আমি লাল হয়ে যাই”,
শিশু বলে, “তখন বুঝি আমরা তোমায় খাই! ”
টমেটো বলে শিশুকে, “শুরুতে আমি থাকি সবুজ,
শিশুর মত বোকা, অবুঝ,
যতই সময় যায় বয়ে,
উঠি আমি পাকা পোক্ত হয়ে! ”
শিশু বলে, “টমেটো, ও টমেটো,
আজ যদি নেই পেরে তোমায়, রাগ করবে না তো? ”
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem