মনু বলে ধনুকে, “ঐ দেখ ঘোড়ার ডিম! ”
ধনু বলে হেসে, “ঘোড়া কি পাড়ে ডিম? ”
মনু বলে রাগ করে, “হ্যাঁ পাড়ে,
দেখছিস না ঐ পুকুর পারে! ”
ধনু বলে, “চল কাছে গিয়ে দেখি,
আসলে জিনিসটা কি? ”
কাছে গিয়ে দেখে তারা,
বিরাট এক গোল পাথরের টুকরা!
ধনু বলে গর্বভরে, “বললাম না ঘোড়া ডিম পাড়ে না! ”
মনু বলে, “এমন বোকামি আর করব না! ”
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem