কৈ মাছ! [bangla Rhyme] Poem by Md. Ziaul Haque

কৈ মাছ! [bangla Rhyme]

মা বলেন খোকাকে, “রেঁধেছি আজ কৈ মাছ,
মজা করে খাস! ”
খোকা বলে হেসে, “কৈ মাছ কই? ”
মা বলেন, দেখছিস না! টেবিলে রাখা ঐ! ”

খোকা দেয় বানরের মত লাফ কৈ মাছ দেখে!
মুখ হয়েছে গাজরের মত লাল, হাসি চোখে মুখে!
মা বলেন মজা করে, “একটার বেশী নিবি না! ”
অভিমানী খোকা বলে, “তাহলে আমি খাবই না! ”

খোকার গালে আদর দিয়ে বলেন মা তখন,
“তুই খাবি সব, তোর জন্যই তো কৈ মাছ করেছি রন্ধন! ”

Saturday, June 20, 2015
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success