আমাদের ছোট নদী [bangla Rhyme] Poem by Md. Ziaul Haque

আমাদের ছোট নদী [bangla Rhyme]

আমাদের ছোট নদী,
হত বড় যদি,
অনেক পানি বইত,
কি যে মজা হত!

ব্যাঙের মত লাফ দিতাম,
মাছের মত সাঁতরে যেতাম,
করতাম গোসল মোরা অনেকক্ষণ ধরে,
মা এসে নিতেন মোদের কানে ধরে ঘরে!

শীতল নদীর পানিতে জুড়িয়ে যেত প্রাণ,
গাইতাম সকলে মিলে বাঁধনহারার গান!

Saturday, June 20, 2015
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success