হুররে! করব মোরা পিকনিক,
সবকিছু হল ঠিক,
দায়িত্ব দেয়া হল ভাগ করে,
কোনও কাজ যেন না রয় পড়ে।
স্কুলের মাঠে গেলাম সবে যখন,
হঠাৎ শুরু হল মেঘের গর্জন তখন,
ভাবলাম বৃষ্টি আসবে না মনে হয়,
মাঠেই চুলা তৈরি করা হল সেই সময়।
তরকারী যখন কিছুটা গরম হল,
ঠিক সেই মুহূর্তে সাংঘাতিক বৃষ্টি শুরু হল!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem