সাপুড়ে [bangla Rhyme] Poem by Md. Ziaul Haque

সাপুড়ে [bangla Rhyme]

ইঁদুরের গর্ত থেকে,
লেজ ধরে আনল টেনে মস্ত বড় সাপকে,
ফোঁস ফোঁস করে সাপ রাগে,
আশে পাশে যেই দেখে দ্রুত যায় ভেগে!

সাপুড়ে মশাই কিন্তু পায় না ভয়,
সাপ ধরার অভিজ্ঞতা অনেক পুরনো নিশ্চয়,
মুহূর্তেই সাপটিকে বস্তায় দিল ভরে,
দর্শকেরা তাই দেখে ‘সাবাস’ ‘সাবাস’ করে!

এই সাপের বিষদাঁত ভেঙ্গে দিয়ে,
নেবে সাপুড়ে তাকে দ্রুত পোষ মানিয়ে।

Thursday, May 28, 2015
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success