কাঁধে কাঁধ মিলিয়ে [bangla Song] Poem by Md. Ziaul Haque

কাঁধে কাঁধ মিলিয়ে [bangla Song]

কাঁধে কাঁধ মিলিয়ে,
চলো যাই এগিয়ে,
দেশ ও দশের তরে,
এসো যাই কাজ করে!

জাগলে তুমি বাড়বে দেশ,
হবে বাধা যত শেষ,
হাতের সাথে হাত মেলাই,
চলো সামনে এগিয়ে যাই!
কাঁধে কাঁধ মিলিয়ে,
চলো যাই এগিয়ে,
দেশ ও দশের তরে,
এসো যাই কাজ করে!

ছেড়ো না আশা তুমি,
ডাকছে তোমায় জন্মভূমি,
এসো কান পেতে শুনি,
এসো স্বপ্নেরই জাল বুনি।
কাঁধে কাঁধ মিলিয়ে,
চলো যাই এগিয়ে,
দেশ ও দশের তরে,
এসো যাই কাজ করে!

Thursday, April 12, 2018
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success