বৈশাখ তুমি [bangla Song] Poem by Md. Ziaul Haque

বৈশাখ তুমি [bangla Song]

বৈশাখ তুমি আছো হৃদয়ে,
আছো এই প্রাণজুড়ে,
আছো মনেরই মনে,
রাতদিন চিরতরে!

বছর ঘুরে মনের ঘরে,
আসো ফিরে বারেবারে,
তোমার রঙে রাঙে সবাই,
স্বপ্নের তাই সীমা নাই!
বৈশাখ তুমি আছো হৃদয়ে,
আছো এই প্রাণজুড়ে,
আছো মনেরই মনে,
রাতদিন চিরতরে!

প্রাণের কাছে গানের কাছে,
যে মহিমা লুকিয়ে আছে,
বৈশাখ তুমি জাগাও তারে,
সজীবতার পরশপাথরে!
বৈশাখ তুমি আছো হৃদয়ে,
আছো এই প্রাণজুড়ে,
আছো মনেরই মনে,
রাতদিন চিরতরে!

Thursday, April 12, 2018
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success