একবার দেখে যেয়ো [bangla Song] Poem by Md. Ziaul Haque

একবার দেখে যেয়ো [bangla Song]

Rating: 5.0

যদি পারো, একবার দেখে যেয়ো,
কেমন আছি, জেনে নিও,
চির বিদায়ের আগে,
তোমায় দেখার সাধ জাগে!

এ মন করে কেমন কেমন,
দুঃখে ভরা এ জীবন,
পেয়েও তোমায় হারালাম হায়,
বেঁচে থাকা আজ বড় দায়!
যদি পারো, একবার দেখে যেয়ো,
কেমন আছি, জেনে নিও,
চির বিদায়ের আগে,
তোমায় দেখার সাধ জাগে!

অস্থির দিন আর অস্থির রাত,
বিষাদে ভরা প্রতিটি প্রভাত,
কষ্টেরা আমায় দেখা দিয়ে যায়,
প্রেমের ঘুড়ি ঐ সুদূরে হারায়!
যদি পারো, একবার দেখে যেয়ো,
কেমন আছি, জেনে নিও,
চির বিদায়ের আগে,
তোমায় দেখার সাধ জাগে!

Monday, April 30, 2018
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success