ঝড় আসে [bangla Song] Poem by Md. Ziaul Haque

ঝড় আসে [bangla Song]

ঝড় আসে ঐ ঝড়!
আছড়ে পড়ে গণমানুষের উপর!
নেই দয়া নেই মায়া তার,
লও সবে লও নামটি আল্লাহ্‌র!

ঘর নেয় উড়িয়ে,
নেয় মানুষের প্রাণ,
ঝড় আসা মানেই,
অনেক স্বপ্নের অবসান,
ঝড় আসে ঐ ঝড়!
আছড়ে পড়ে গণমানুষের উপর!
নেই দয়া নেই মায়া তার,
লও সবে লও নামটি আল্লাহ্‌র!

হে আল্লাহ্‌ রহম করো!
গরীব দুঃখী কাঁদে,
আছে অনেক কষ্টে তারা,
পড়েছে ঝড়ের ফাঁদে!
ঝড় আসে ঐ ঝড়!
আছড়ে পড়ে গণমানুষের উপর!
নেই দয়া নেই মায়া তার,
লও সবে লও নামটি আল্লাহ্‌র!

Wednesday, May 31, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success