কেঁদো না গো ললনা!
কাঁদলে ভালো লাগে না!
তোমার মুখের হাসি,
বড় ভালোবাসি!
দেখো ঐ দূরের আকাশ,
দাও ছুঁয়ে মিষ্টি বাতাস,
বাগানের ঐ ফুল যত,
লাগছে ঠিক তোমারই মত!
কেঁদো না গো ললনা!
কাঁদলে ভালো লাগে না!
তোমার মুখের হাসি,
বড় ভালোবাসি!
মিষ্টি মুখে কালো ছায়া,
মুছে ফেলো বেদনার কায়া,
ভোরের মত হাসো আজ,
ঝেড়ে সকল দ্বিধা লাজ!
কেঁদো না গো ললনা!
কাঁদলে ভালো লাগে না!
তোমার মুখের হাসি,
বড় ভালোবাসি!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem