প্রশ্ন [bangla Song] Poem by Md. Ziaul Haque

প্রশ্ন [bangla Song]

একটা প্রশ্ন ছিল মনে,
করবো কি এই ক্ষণে?
করো, এতো কেন ভয়?
করবো আমি করবো নিশ্চয়?

যাবে কি আমার সাথে,
কোনও এক জ্যোৎস্না রাতে,
সাগরের তীরে হাতে হাত রেখে?
করছি এ প্রশ্ন আজ তোমাকে!
ভেবে টেবে জানাবো ওকে?
একটা প্রশ্ন ছিল মনে,
করবো কি এই ক্ষণে?
করো, এতো কেন ভয়?
করবো আমি করবো নিশ্চয়?

যদি উত্তর ‘হ্যাঁ' হয় তোমার,
তবে খুশির রইবে না সীমা আমার!
প্লিজ না বলো না লক্ষ্মীটি!
তাহলে করবো কান্নাকাটি!
উফ! কি জ্বালা! রাস্তা ছাড়ো, হাঁটি!
একটা প্রশ্ন ছিল মনে,
করবো কি এই ক্ষণে?
করো, এতো কেন ভয়?
করবো আমি করবো নিশ্চয়?

Sunday, June 4, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success