তোমার মাঝে পাই খুঁজে [bangla Song] Poem by Md. Ziaul Haque

তোমার মাঝে পাই খুঁজে [bangla Song]

তোমার মাঝে পাই খুঁজে,
আমি আমাকে,
সকল কাজে সকাল সাঝে
চাই শুধু তোমাকে!

শুধু শুধু রেগে গিয়ে,
করো অভিমান যখন,
রাগ ভাঙ্গাতে আমি,
যাই কাছে তখন,
হাতে লাল গোলাপ নিয়ে,
আমি যাই এগিয়ে,
তোমার মাঝে পাই খুঁজে,
আমি আমাকে,
সকল কাজে সকাল সাঝে
চাই শুধু তোমাকে!

চাঁদের মতন হাসো যখন,
থাকে না রাগ মনে,
অনেক বেশি ভালোবাসা নিয়ে,
যাই ছুটে তোমার পানে,
তোমার সাথে বেঁধেছি এ প্রাণ,
ভালোবাসা রবে চির অম্লান!
তোমার মাঝে পাই খুঁজে,
আমি আমাকে,
সকল কাজে সকাল সাঝে
চাই শুধু তোমাকে!

Tuesday, June 13, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success