বলবো না তুমি জোছনার মত,
তুমি জোছনাই,
তোমার মত সুন্দর কাউকে আর,
আমি দেখি নাই!
বলছি না একটুও বাড়িয়ে,
ভাবছো হয়তো পটাচ্ছি তোমায়!
সত্যি বলছি মেয়ে শোনো,
একটিবার করো বিশ্বাস আমায়,
বলবো না তুমি জোছনার মত,
তুমি জোছনাই,
তোমার মত সুন্দর কাউকে আর,
আমি দেখি নাই!
দেখলে তোমায় আনন্দে ভরে মন,
কি যে মায়া ঐ রূপে তোমার!
বোঝাবো কি করে তোমায়?
বোঝানোর ভাষা নেই জানা আমার!
বলবো না তুমি জোছনার মত,
তুমি জোছনাই,
তোমার মত সুন্দর কাউকে আর,
আমি দেখি নাই!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem