তোমার ঐ হাসিতে আছে নেশা,
আছে প্রেম, আছে ভালোবাসা!
রঙধনু লুকায় লাজে,
তোমার হাসির ছটার মাঝে!
শত গোলাপের সুরভি মেশানো,
লাজুক ঐ হাসিতে তোমার,
কানে কানে বলছি শোনো,
দাও না খুলে প্রেমের দুয়ার!
তোমার ঐ হাসিতে আছে নেশা,
আছে প্রেম, আছে ভালোবাসা!
রঙধনু লুকায় লাজে,
তোমার হাসির ছটার মাঝে!
দিনের আলোর গভীরে লুকোনো,
তোমার আমার প্রেমের কাহন,
হবে না তা কভু পুরনো,
নেই কোনও চিন্তার কারণ!
তোমার ঐ হাসিতে আছে নেশা,
আছে প্রেম, আছে ভালোবাসা!
রঙধনু লুকায় লাজে,
তোমার হাসির ছটার মাঝে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem