চলো না ঘুরে আসি!
ঐ দূর অজানায়,
সেখানে পাশাপাশি,
সময় কেটে যায়!
হবে কি সঙ্গী আমার, যাবে কি সাথে?
যাবো, তবে নয় দিনে, কোনও এক স্নিগ্ধ রাতে!
আনন্দে নাচে মন,
প্রাণে জাগে শিহরণ!
সীমাহীন মুগ্ধতা ছড়ালে ওগো!
বয় প্রেম তোমাতে আমাতে!
হবে কি সঙ্গী আমার, যাবে কি সাথে?
যাবো, তবে নয় দিনে, কোনও এক স্নিগ্ধ রাতে!
হাসে মন সুখে,
লাগে প্রেমের দোলা,
করলে আমায় ধন্য ওগো,
হাতটি রেখে আমার হাতে!
হবে কি সঙ্গী আমার, যাবে কি সাথে?
যাবো, তবে নয় দিনে, কোনও এক স্নিগ্ধ রাতে!
চলো না ঘুরে আসি!
ঐ দূর অজানায়,
সেখানে পাশাপাশি,
সময় কেটে যায়!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem