সফল হতে চাও যদি [bangla Song] Poem by Md. Ziaul Haque

সফল হতে চাও যদি [bangla Song]

সফল হতে চাও যদি,
কাজ করে যাও নিরবধি,
জেনে রেখো বোন ও ভাই,
চেষ্টা ছাড়া উপায় নাই!

সফল যারা এই দুনিয়ায়,
করে কষ্ট তারা,
অনেক চেষ্টা ও সাধনায়,
দেয় সুখ তাদের ধরা!
সফল হতে চাও যদি,
কাজ করে যাও নিরবধি,
জেনে রেখো বোন ও ভাই,
চেষ্টা ছাড়া উপায় নাই!

স্বপ্ন দেখে যাও সবে,
পাবে লক্ষ্যের দেখা!
লক্ষ্য ছাড়া হবে না ভবে,
সাফল্যের গল্প লেখা,
সফল হতে চাও যদি,
কাজ করে যাও নিরবধি,
জেনে রেখো বোন ও ভাই,
চেষ্টা ছাড়া উপায় নাই!

Thursday, September 7, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success