তোমার জন্যে সব করতে পারি! [bangla Song] Poem by Md. Ziaul Haque

তোমার জন্যে সব করতে পারি! [bangla Song]

তোমার জন্যে আমি করতে পারি সব!
চড়তে পারি ঐ পাহাড়ে,
উড়তে পারি পাখি হয়ে!
তোমার প্রেমে পড়ে!

তোমার ভালোবাসা বাঁচায় আমায়,
তোমার ভালোবাসা পথ দেখায়,
স্বর্গ সুখের দেখা পাই,
যখন তোমার কাছে যাই!
তোমার জন্যে আমি করতে পারি সব!
চড়তে পারি ঐ পাহাড়ে,
উড়তে পারি পাখি হয়ে!
তোমার প্রেমে পড়ে!

পেয়েছি আমি জীবনের মানে,
তোমার বুকের মধ্যিখানে,
তুমি আমার জানের জান!
কিউটের ডিব্বা তুমি, পরাণের আধখান!
তোমার জন্যে আমি করতে পারি সব!
চড়তে পারি ঐ পাহাড়ে,
উড়তে পারি পাখি হয়ে!
তোমার প্রেমে পড়ে!

Thursday, September 7, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success