তোমার রূপের আভায়,
হৃদয়ে শিহরণ জাগায়,
পারি না সরাতে নয়ন,
আসো তুমি কাছে যখন!
এমন সুন্দরী মেয়ে,
দেখিনি কভু আগে,
তোমার পানে চেয়ে,
মনে ভালোবাসা জাগে!
তোমার রূপের আভায়,
হৃদয়ে শিহরণ জাগায়,
পারি না সরাতে নয়ন,
আসো তুমি কাছে যখন!
প্রার্থনা করে যাই,
চিরদিন থাকো সুন্দর,
আমি যেন পাই,
তোমার অন্তরের অন্তর!
তোমার রূপের আভায়,
হৃদয়ে শিহরণ জাগায়,
পারি না সরাতে নয়ন,
আসো তুমি কাছে যখন!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem