কখনো হাসাও [bangla Song] Poem by Md. Ziaul Haque

কখনো হাসাও [bangla Song]

কখনো হাসাও তুমি,
কখনো কাঁদাও,
কখনো টানো কাছে,
কখনো দূরে সরাও!

তোমার সাথেই হাসতে চাই,
বাঁচতে চাই তোমার সাথে,
তুমি ছাড়া আর কেউ নাই,
আপন আমার এই ধরাতে!
কখনো হাসাও তুমি,
কখনো কাঁদাও,
কখনো টানো কাছে,
কখনো দূরে সরাও!

পূর্ণিমার চাঁদ তুমি আমার,
আছড়ে পড়া জোছনার ঢেউ,
বুকের ভেতরে যত হাহাকার,
জানে না অন্য কেউ!
কখনো হাসাও তুমি,
কখনো কাঁদাও,
কখনো টানো কাছে,
কখনো দূরে সরাও!

Thursday, October 26, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success