ইতিহাসের পাতার পরতে পরতে,
রবে তুমি আমার সাথে,
অমর হবো দুজনে জীবনে মরণে,
জানবে লোকে জনে জনে!
তোমার আমার প্রেম কাহিনী,
জানবে সবে জানি,
রবো বেঁচে সবার মনে,
এ কথাটি নাও জেনে!
ইতিহাসের পাতার পরতে পরতে,
রবে তুমি আমার সাথে,
অমর হবো দুজনে জীবনে মরণে,
জানবে লোকে জনে জনে!
পেরিয়ে কণ্টকের পথ!
নিয়েছি দৃঢ় শপথ,
হবোই হবো জয়ী মোরা,
অমর প্রেম দেবেই ধরা!
ইতিহাসের পাতার পরতে পরতে,
রবে তুমি আমার সাথে,
অমর হবো দুজনে জীবনে মরণে,
জানবে লোকে জনে জনে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem